1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৪১ অপরাহ্ন

নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের জেল

  • প্রকাশিতঃ বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ২৫৮ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় নাজমুল হোসেন (৩০) নামের এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (০৩ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালত আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

একইসঙ্গে এই মামলার অন্য ধারায় আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আল আমিন আরেকজনকে খালাস দেওয়া হয়েছে।

কারাদণ্ডপ্রাপ্ত নাজমুল শহরের মিশনপাড়া এলাকার সলিমুল্লাহ রোডের বাসিন্দা নাজির হোসেন বাবুলের ছেলে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০১৪ সালের ২৪ নভেম্বর নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকা থেকে নাজমুলকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
পরে এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। সেই সঙ্গে মামলার বিচার কার্যক্রম শেষে আসামির উপস্থিতিতে আদালত এই রায় ঘোষণা করেছেন।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD