1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ২২১ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জের তাঁতখানা এলাকায় রায়হান (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১ অক্টোবর) রাত পৌনে ১১ টার সময় ৮নং ওয়ার্ডের সৈয়দ পাড়া এলাকার মৃত কামাল খানের বাড়িতে এই ঘটনা ঘটে।

রায়হান দিনাজপুর জেলার বিরল থানার বিষ্ণুপুর গ্রামের মতিয়ার রহমান এর ছেলে।

জানা গেছে, রায়হান (২০), মো. ইলিয়াস (২৬), ও মো. নাজমুল ইসলাম (২৪) নামের তিন যুবক সিদ্ধিরগঞ্জ তাঁতখানা সৈয়দ পাড়া মৃত কামাল খানের বহুতল ভবনের চতুর্থ তলার পূর্ব পাশের ইউনিট দক্ষিণ রুমে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

ইলিয়াস জানান, ১ অক্টোবর আনুমানিক সময় রাত ১০.১৫ মিনিট সময় রুমে ঢুকে দেখতে পায় উত্তর পাশের রুমের দরজা ভিতর থেকে আটকানো তাই রায়হানের কোনো প্রকার সাড়া না পেয়ে পাশের ইউনিট থেকে কাউকে ডেকে আনে তাতেও কোনো উত্তর না পেয়ে নাজমুলকে মোবাইলে কল দিয়ে অফিস থেকে বাসায় আসতে বলে রায়হানের বড় ভাই রাশেকুল ইসলাম (২৭) কেও মোবাইলে কল দিয়ে বাসায় ডেকে আনে ইলিয়াস।

পরে তাদের চিৎকার শুনে নিচতলা থেকে আল আমিন নামের আরেক জন চতুর্থ তলা চলে আসলে রায়হানের বড় ভাই রাশেকুল ইসলামসহ ভিতর থেকে আটকানো দরজা ভেঙ্গে দেখতে পায় রুমের সিলিং এর ফ্যান ঝুলানো রডে একটি ওড়না ধারা গলায় ফাঁস লাগানো রায়হানের ঝুলন্ত লাশ।

পরে সিদ্ধিরগঞ্জ থানায় কল দিলে দ্রুত ঘটনাস্থলে এসআই আলমগীর সঙ্গীয় ফোর্স নিয়ে সৈয়দ পাড়া মৃত কামাল খানের বাড়িতে এসে ঘটনা পরিদর্শন করে এবং লাশটি সুরতহাল করে। এসআই আলমগীর জানিয়েছেন আপাতত সুরতহালে শারীরিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পরে বিস্তারিত বলা যাবে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD