1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন

বায়ুদূষণের দায়ে তিন কারখানাকে ৬ লাখ টাকা জরিমানা

  • প্রকাশিতঃ বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৫ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে বায়ু দূষণকারী তিনটি কারখানাকে ৬ লাখ টাকা ও শব্দ দূষণকারী দুটি কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বন্দরের দেওয়ানবাগ এলাকার মেসার্স বিক্রমপুর রি রোলিং মিলস (প্রা.) লিমিটেডকে ২ লাখ টাকা, সোনারগাঁয়ের মৃধাকান্দি এলাকার এইচ কে জি স্টিল মিলস লিমিটেডকে ২ লাখ টাকা ও রূপগঞ্জের রূপসী এলাকার জিংডা ইন্ডাস্ট্রিজ কো. লিমিটেডকে ২ লাখ জরিমানা করা হয়।

একইসঙ্গে শব্দদূষণের অপরাধে মেসার্স বিক্রমপুর রি রোলিং মিলস (প্রা.) লিমিটেডকে এবং এইচ কে জি স্টিল মিলস লিমিটেডকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, নারায়ণগঞ্জে পরিবেশ দূষণকারী কারখানা কিংবা প্রকল্পের বিরুদ্ধে আমাদের পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD