1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারী দগ্ধ

  • প্রকাশিতঃ রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৮ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের একটি বাড়িতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে অন্তরা বেগম নামে এক অন্তঃসত্ত্বা নারী দগ্ধ হয়েছেন।

রোববার (২৩ সেপ্টেম্বর) ভোরে শহরের দেওভোগ পানির ট্যাংকি এলাকায় এ ঘটনা ঘটে। পর তাকে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে আইসিউতে ওই নারীর চিকিৎসা চলছে এবং তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

বাড়ির মালিক শাহিন মিয়া জানান, রোববার ভোরে তার বাড়ির নীচতলার ফ্ল্যাটের ভাড়াটে রুহুল আমিনের ঘরে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এসময় রুহুল আমিনের অন্ত:সত্ত্বা স্ত্রী অন্তরা বেগম আগুনে দগ্ধ হন। বিস্ফোরণের শব্দ পেয়ে স্থানীয়রা এসে দগ্ধ অন্তরাকে উদ্ধার করে। পরে তাকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। গ্যাসের লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে বলে ধারণা এলাকাবাসীর।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরী বিভাগের চিকিৎসক তরিকুল ইসলাম জানান, অন্ত:সত্ত্বা দগ্ধ নারী অন্তরার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রাখা হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD