1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন

বন্দরে দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত দলের ২ সদস্য গ্রেপ্তার

  • প্রকাশিতঃ শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১০ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
বন্দরে এক বাড়িতে সম্প্রতি দূর্ধর্ষ ডাকাতির ঘটনায় ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। গ্রেপ্তারকৃতদের ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার ফুলহর এলাকায় অভিযান চালিয়ে ওই দুই ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত ডাকাতরা হলো বন্দর থানার ফুলহর এলাকার শাহআলম মিয়ার ছেলে রাশেদ আলম (২৮) ও একই এলাকার আবুল খায়ের মিয়ার ছেলে জাহিদ হাসান (২৬)।

এর আগে গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ২টা থেকে আড়াইটার মধ্যে যে কোন সময়ে বন্দর থানার ২৭নং ওয়ার্ডের মুরাদপুর এলাকায় এ ডাকাতি ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ভূক্তভোগী মিলন মিয়া বাদী হয়ে গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে অজ্ঞাত নামা ৮/৯ জন ডাকাতকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।

যার মামলা নং- ৩৭(৯)২৩ ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০। এ ব্যাপারে ভ’ক্তভোগী মিলন মিয়া গনমাধ্যমকে জানান, প্রতিদিনের মত বুধবার রাতে খাবার খেয়ে আমরা সবাই নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পরি। গভীর রাতে অজ্ঞাত নামা ডাকাত দল বিল্ডিং এর জানালার গ্রিল কেটে কৌশলে এক ডাকাত আমাদের বিল্ডিংএ প্রবেশ করে গেইট খুলে দেয়। পরে ৮/৯ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল আমাদের বিল্ডিংএ প্রবেশ করে বাড়ি সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ও ১৪ ভড়ি স্বর্ণালংকর লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, মুরাদপুরে বাসাবাড়িতে ডাকাতি ঘটনায় ২ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করার জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD