
আমার নারায়ণগঞ্জ:
আড়াইহাজারের মোবাইল কিনে না দেয়ায় মায়ের সাথে অভিমান করে রনি (১৪) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার ফতেহপুর ইউনিয়নের দাবুরপুড়া গ্রামে এই ঘটনা ঘটে।
রনি ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, রনি তার মায়ের সাথে মোবাইল কিনে না দেয়ায় অভিমান করে। অভিমানের এক পর্যায়ে সকলের অগোচরে বসত ঘরে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।