1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন

আড়াইহাজারে অপহৃত দুই শিশু উদ্ধার, নারীসহ গ্রেফতার ৩

  • প্রকাশিতঃ শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৩৯ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অপহৃত দুই শিশু উদ্ধারসহ তিনজন অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে তাদের কোর্টে পাঠানো হয়েছে। এর আগে সকালে এই ঘটনায় অপহৃত শিশুদের একজনের বাবা আক্কাস তিনজনকে আসামি করে আড়াইহাজার থানায় মামলা করেন।

উদ্ধারকৃত দুই শিশু হলো জান্নাতুল মাওয়া (৯) ও ফারিয়া ইসলাম ছোয়া (৯)। তারা সম্পর্কে একে অপরের খালাতো বোন।

অন্যদিকে গ্রেফতারকৃতরা হলেন গাজীপুরের মধ্যপাড়া এরাকার আবুল মিয়ার ছেলে রাসেল (২৮) তার স্ত্রী রিমা (১৯), সোনারগাঁয়ের মরহুম আব্দুল হোসেনের ছেলে অটো ড্রাইভার মো: পাপ্পু মিয়া (২০)।

আক্কাস জানান, ‘আমার মেয়ে ও আমার ভায়রার মেয়ে হাটাবো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। স্কুলে তাদের পরীক্ষা চলছিল। মঙ্গলবার পরীক্ষা শেষে বাড়ি যাওয়ার পথে রূপগঞ্জের হাটাবো এলাকায় আসামিরা তাদের গতিরোধ করে অপহরণের উদ্দেশে জোরপূর্বকভাবে ব্যাটারিচালিত অটোতে উঠিয়ে নিয়ে যায়। পথে আমার মেয়ের কানে থাকা তিন আনা ওজনের রিং খুলে নিয়ে যায়।

তিনি আরো উল্লেখ করেন, অপহরণকারীরা ভুলতা গাউছিয়া পুলিশ ফাঁড়ি-সংলগ্ন টিন মার্কেটের সামনে মেয়েদের রেখে পালিয়ে যায়। আমরা খুঁজতে গিয়ে মেয়েদেরকে গাউছিয়া এলাকায় পাই। পরে সিসি ক্যামেরার সূত্র ধরে আড়াইহাজারের বালিয়াপাড়া এলাকায় অটোর মধ্যে অপহরণকারীদের পেয়ে যাই। তখন জাতীয় জরুরী সেবা ৯৯৯-নম্বরে ফোন করলে পুলিশ এসে তাদের আটক করে এবং জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সত্যতা স্বীকার করে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, আসামিদের গ্রেফতার করা হয়েছে। সেই সাথে বৃহস্পতিবার দুপুরে তাদের কোর্টে পাঠানো হয়েছে। আর দুই শিশুকে আদালতে সাক্ষ্য দেয়ার জন্য পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, গ্রেফতারকৃত রিমা এর আগে অপহরণ মামলায় সাজা খেটে জেল থেকে ছাড়া পেয়ে আবারো এই অপহরণ শুরু করে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD