1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন

আড়াইহাজারে শিশু অপহরণের দায়ে ১৪ বছরের কারাদণ্ড

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩
  • ২২৬ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিশু অপহরণের পর মুক্তিপণ দাবি করায় ওমর ফারুক (৪৬) নামের এক ব্যক্তিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এই আদেশ দেন। একই মামলায় হাসান আলী ও ফটিক নামে দুজনকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ওমর ফারুক রাজশাহী জেলার গোদাবাড়ি এলাকার সেকান্দর আলীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি ফারুক পলাতক ছিলেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রকিব উদ্দিন আহমেদ বলেন, ২০১২ সালের ১০ ডিসেম্বর জিহান নামের এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ চাওয়া হয়। এই ঘটনায় জিহানের চাচা মান্নান বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন। শিশুটিকে রাজশাহী থেকে উদ্ধার করা হয়।

রাষ্ট্রপক্ষের এই কৌঁসুলি আরও বলেন, মামলায় চারজন সাক্ষ্য দেন। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত একজনকে ১৪ বছরের কারাদণ্ড ও দুজনকে খালাস দেন। তবে রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD