
আমার নারায়ণগঞ্জ:
বন্দরে বাকীতে কলা না দেয়ায় দোকানদার ও তার স্ত্রীকে কুপিয়ে জখম করেছে।বৃহস্পতিবার (২৪) বন্দরের মহজুমপুর গ্রামের ব্রহ্মপূত্র নদের পাড়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন দোকানদার নুর হোসেন (৫০) ও তার স্ত্রী সামিরুন বেগম (৪০)। এ ঘটনায় আহত নুর হোসেন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আহত নুরহোসেন উপজেলার ধামগড় ইউপির মহজমপুর গ্রামের মৃত শুক্কর আলীর ছেলে।
নুর হোসেন জানান,তিনি ব্রহ্মপুত্র নদের তীরে দোকান বসিয়ে চা-নাস্তা, পুরি সিঙ্গারা বিক্রি করেন। দোকান থেকে পাশের বাড়ির ভাড়াটিয়া বাকীতে কলা চান। না দেয়ায় ক্ষিপ্ত হয়ে তার ও তার স্ত্রীর ওপর হামলা চালানো হয়।
এ ব্যাপারে কামতাল তদন্ত কেন্দ্রের এসআই মিজানুর রহমান জানান, হামলার ঘটনাটি প্রাথমিক ভাবে প্রমানিত হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছেন।