1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন

চাষাঢ়া বালুর মাঠে বহুতল ভবনে ভয়াবহ আগুন

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২৭৩ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের চাষাঢ়া বালুর মাঠ এলাকার বহুতল ভবনের ১৪ তলার ওপরে থাকা একটি টিন সেডের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ আগস্ট) সকালে বালুর মাঠের প্যারাডাইস ক্যাবল (এম্পায়ার) বিল্ডিংয়ে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করেই ১৪ তলার উপরে অনেক ধোঁয়া দেখা যায়। একই সঙ্গে অনেক ধোঁয়া দেখে আশপাশে বিল্ডিংয়ে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে অনেকক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান আমার নারায়ণগঞ্জকে বলেন, একটি বিল্ডিংয়ের ১৪ তলার ওপরে থাকা একটি গোডাউনে আগুন লেগেছিল। অনেক ওপরে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পোহাতে হয়েছিল।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানা যাবে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD