1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন

রূপগঞ্জে তিন হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ২৩৩ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিন হাজার অবৈধ আবাসিক এবং ১৫ খাবার হোটেলের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ।

সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁও ও কাতরারচর এলাকায় অভিযান চালিয়ে চার কিলোমিটার এলাকার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানের নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন।

অভিযানে জব্দ করা হয় অবৈধ সংযোগ দেয়ার কাজে ব্যবহৃত রেগুলেটর, বাতি, রাইজার ও বিপুল পরিমাণ পাইপ।

তিতাসের সোনারগাঁও অঞ্চলের ডিজিএম প্রকৌশলী সুরুজ আলম জানান, অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পর নতুন করে আবারও সংযোগ দিয়ে ফায়দা নেয় অসাধু প্রভাবশালী মহল। অভিযান চলমান থাকবে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD