1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন

না:গঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

  • প্রকাশিতঃ বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ২৩২ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর মডেল থানার মাদক আইনের এক মামলায় শাহাবুল হাসান (৩০) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়াও আদালত আসামিকে আরও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন।

বুধবার (১৬ আগষ্ট) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচার উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে এ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর শিপ্রা মোদক বলেন, রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার বাদী, তদন্তকারী কর্মকর্তাসহ ১৩ জন সাক্ষী দেন।

আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, ২০২১ সালের ৬ জুন নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকা থেকে ৭২৫ গ্রাম হেরোইনসহ শাহাবুল হাসান নামে ওই আসামিকে গ্রেপ্তার করে র‌্যাব-১১।

পরে সদর মডেল থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করলে পুলিশ ২০ দিনের মাথায় ২৬ জুন অভিযোগপত্র আদালতে দাখিল কবে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD