1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন

শীতলক্ষ্যা নদীর তীরের ২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ২৬৬ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রীজ ও শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে উঠা ২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো. শহীদুল্লাহ, উপ-পরিচালক মো. ইসমাইল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি এস্কেভেটর (ভেকু) দিয়ে ১৮টি পাকা ও আধা পাকা স্থাপনা, ৫টি বাঁশের জেটিসহ মোট ২৭টি অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।

অভিযানকালে বিপুলসংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

বিকেলে অভিযানের এ বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো. শহীদুল্লাহ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নদীর দখলদারদের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD