1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:১১ অপরাহ্ন

ফতুল্লায় স্বামী-স্ত্রীর ঝগড়ায় না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২৪২ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের ফতুল্লার শাসনগাঁও এলাকায় স্বামীর সঙ্গে ঝগড়া করে ছেলে (১৪ মাস) ও মেয়েকে (আট দিন) রেখে বাসা ছেড়ে চলে যান স্ত্রী। পরে মেয়ে শিশুটি না খেতে পেয়ে মারা যান বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) ফতুল্লা মডেল থানার এসআই জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার রাতে ওই এলাকার বনশ্রী মোড়ের শাহজাহান খানের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাজিবের সঙ্গে মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় তার স্ত্রী ফারজানার ঝগড়া হয়। এ সময় দুই সন্তান রেখে ফারজানা তার বোনের বাড়িতে চলে যায়। এর মধ্যে ছেলেকে খাওয়ালেও মেয়ে শিশুকে কোনো কিছু খাওয়াতে পারেননি রাজিব। পরে বুধবার রাতে মেয়ে শিশুটি নিথর হয়ে পড়লে তার স্ত্রীর কাছে নিয়ে যান রাজিব।

ফারজানা জানান, রাজিব মঙ্গলবার সন্ধ্যায় সন্তানদের রেখে মারধর করে আমাকে বাসা থেকে বের করে দেন। বুধবার রাতে মৃত সন্তান নিয়ে আমার কাছে আসেন রাজিব।

রাজিব জানান, ফারজানা জেদ করে বাসা থেকে বের হয়ে যায়। পরে খাবার না পেয়ে আমার মেয়ে শিশুটি মারা গেছে।

এসআই জিয়াউর রহমান জানান, বুধবার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD