1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন

খানপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু

  • প্রকাশিতঃ রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ২৬২ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার একটি অটোরিকশার গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্টে সাইদুল ইসলাম (৫০) নামের এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। রোববার (২ জুলাই) সকাল দশটার দিয়ে ওই এলাকার মাহাবুবের গ্যারেজে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত সাইদুল ইসলাম নগর খানপুরের হালিম মোল্লার বাড়ির ভাড়াটে। তার গ্রামের বাড়ি বাগেরহাটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ভাড়ায় চালিত ইজিবাইক নিতে গ্যারেজে যায় সাইদুল। এসময় ইজিবাইকের সাথে লাগানা ছিলো বিদ্যুতের সংযোগ।

ইজিবাইক ধরতেই সাইদুল বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। ঘটনার পর থেকে পলাতক ওই গ্যারেজের মালিক মাহাবুব। পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD