
আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিবের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল নেতা আলাদিন বারিশ এলিন।
ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ ১ বছর অতিক্রম করে চলে আসে কুরবানির আনন্দ পবিত্র ঈদ-উল-আযহা। আর এই ঈদ সারা বিশ্বের মুসলমানদের জন্য বয়ে আনে আনন্দের বার্তা। সকল প্রকারের ভেদাভেদ ভুলে সকল শ্রেণি-পেশার মানুষকে এক সাড়িতে দাঁড় করায় এই পবিত্র ঈদ। প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে।
তিনি আরও বলেন ঈদ হল খুশি আর আনন্দের উৎসব,শান্তি সম্প্রীতির উৎসব। সেই উপলক্ষে আগামী দিনেও দেশে এই শান্তি সম্প্রীতি বজায় থাকুক বলে এই কামনা করি। শুভেচ্ছা বার্তায় সলেহ আহমদ ছালিক বলেন সুনামগঞ্জ বাসী সহ দেশের সর্বস্তরের মানুষ সুস্থ থাকুন, নিরাপদ থাকুনএবং যেন ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে বালামুসীবত থেকে হেফাজত দান করুন এই প্রার্থনা করি।
তিনি আরও বলেন ঈদ-উল-আযহা আমাদের মাঝে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্ধুদ্ধ করবে বলে আশা প্রকাশ করেন। সেই প্রত্যাশা নিয়ে ঈদের আনন্দ সবার জীবন ভরে উঠুক এই বলে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন, এই প্রত্যাশায় আবারও সকলকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারাক। আর সকলের কাছে দোয়া কামনা করি।