1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন

আ`লীগ নেতৃবৃন্দ‌কে নি‌য়ে কুরু‌চিপূর্ন বক্ত‌ব্যের প্রতিবা‌দে মহানগর ছাত্রলী‌গের প্রতিবাদ সভা

  • প্রকাশিতঃ শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২৪৪ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের বিরু‌দ্ধে ও আওয়ামী লী‌গের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ‌কে নি‌য়ে কুরুচিপূর্ন বক্ত‌ব্যের প্রতিবা‌দে প্রতিবাদ সভা ক‌রে‌ছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ। শুক্রবার (২৩ জুন) বিকেলে চাষাড়া বালুরমা‌ঠে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় ছাত্রলীগ নেতাদের সরব উপস্থিতি ও স্লোগনে প্রকম্পিত হয় পুরো এলাকা। প্রতিবাদ সমা‌বে‌শে নেতাকর্মীরা বিএনপিকে স্বাধীনতা বিরোধী শক্তি আখ্যা দিয়ে সাবধান হওয়ার আহ্বান জানান। পাশাপাশি বিএন‌পি নেতাকর্মী সহ বাম দ‌লের নেতাকর্মী‌দের মু‌খে লাগাম ‌দেয়ারও পরামর্শ দেন।

প্রতিবাদ সমা‌বে‌শে মহানগর ছাত্রলী‌গের সা‌বেক সি‌নিয়র সহ সভাপ‌তি শুভ রায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের এক শীর্ষ নেতার ছাত্রলীগকে ঘিরে করা মন্তব্যের জবাবে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের কঠোর হুশিয়ার করে ব‌লেন, ছাত্রলীগ যদি ভাবে আঙুল বাকা করে ঘি তুলবে পাখাগুলো ভাঙবে, তাহলে আবারও এলাকা ছেড়ে পালাতে হবে।

তি‌নি ব‌লেন, কিছু অশিক্ষিত মাদকাসক্ত যুবদল ও ছাত্রদলের নেতারা অযাচিত কুমন্তব্য প্রমান করে তারা কি পরিমাণের ভন্ড। নারায়ণগঞ্জে ছাত্রলীগ ঐক্যবদ্ধ। আদর্শিক, সুসংগঠিত, মার্জিত, ভদ্র ছাত্রলীগ আছে বলেই তোমরা এখনো এলাকায় ঘুরেফিরে বেড়াও, এখন পাখা হইছে।

যদি ছাত্রলীগ আঙুল বাকা করে চিন্তা করে ঘি তুলবে পাখাগুলি ভাঙবে তাদের আবার পালিয়ে এলাকাও ছাড়তে হবে। কথায় কথায় ব‌লো খেলা হ‌বে। আগে আমা‌দের সা‌থে খে‌লে দেখাও। মার‌বো এখা‌নে বল পর‌বে লন্ড‌নে।

মহানগর ছাত্রলীগের অন্যতম নেতা আরাফাত খান শান্তর সভাপ‌তি‌ত্বে প্রতিবাদ সভায় আরো উপ‌স্থিত ছি‌লেন মহানগর ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন সুমিত, সাবেক ত্রান ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহনেওয়াজ অপু, সাবেক ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক সায়েম রেজা, সাবেক ছাত্রলীগ নেতা আলামিন, সাবেক গন শিক্ষা বিষয়ক সম্পাদক মামুন মিয়া, সাবেক ছাত্রনেতা শামীম রানা, শামীম হোসেন শামীম, সাকিব হাসান বাপন, ইমু মৃধা, রতন বিশ্বাস, ম্যাকলিন, রাফিন, অয়ন, রাজু, রুহুল আমিন, সঞ্জয় ঘোষ, রিফাত, মিলকান সহ মহানগর ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের আরো অন্যান্য নেতৃবৃন্দ।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD