1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি খোকন সাহা

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ২৪৩ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন এমপি শামীম ওসমানের ঘনিষ্ট সহচর ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা। শুক্রবার দুপুরের দিকে হটাৎ করে অসুস্থ হয়ে পরলে প্রথমে তাকে প্রাথমিক চিকিৎসা ও পরে ডাক্তারের পরামর্শে হসপিটালে ভর্তি করা হয়।

পরিবারের সদস্যরা জানায়, বেশ কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন এবং তার শরীরের পটাশিয়াম এবং সোডিয়াম ক্যালসিয়াম কমে যাচ্ছিলো।

এড. খোকন সাহার সুস্থতা কামনা নারায়ণগঞ্জবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছে তার পরিবার। পাশাপাশি, তার সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

জানা গেছে, শুক্রবার সকালে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এড. খোকন সাহা। পরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে অংশ নেন। সম্মেলনের শেষ দিকে হটাৎ করেই তিনি অসুস্থ হয়ে পরেন।

এদিকে, এইদিন বিকালে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা শেষ করে যাওয়ার কথা চিন্তা করলেও শরীর অতিরিক্ত খারাপ হয়ে যাওয়ায় হাসপাতালে যেতে বাধ্য হন খোকন সাহা।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD