আমার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় একটি শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
বুধবার (১০ মে) সকাল সাড়ে ১০টায় কোস্টগার্ড কার্যালয়ের কাছে নদীতে ভাসমান অবস্থায় পাগলা নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে।
এরপর ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠায়।
পাগলা নৌ পুলিশের উপ পরিদর্শক (এসআই) শাহজাহান জানান, কোস্টগার্ডের দেওয়া সংবাদে অনুমানিক ১০ বছর বয়সী শিশুর মরদেহ বুড়িগঙ্গার তীরে ভাসমান অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে।
মরদেহটির মাথা ন্যাড়া ও বিবস্ত্র ছিল। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
মরদেহের পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।