1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন

আড়াইহাজারে ধানক্ষেত থেকে ডাকাতের লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ শনিবার, ৬ মে, ২০২৩
  • ২৪০ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জে ৫০ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা বলছেন, নিহত ওই ব্যক্তি ডাকাত ছিলেন।

শনিবার (৬ মে) সকাল ১১টার দিকে আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের মাধবদী এলাকার ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম আমির হোসেন। সে সোনারগাঁও উপজেলার বিষনাদী গ্রামের সরাফত আলীর ছেলে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক তৈয়ব জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মাধবদী এলাকার ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তাকে পিটিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। তিনি সোনারগাঁয়ের তালিকাভুক্ত ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি।

ওসি আরও জানান, ডাকাতির ভাগবাটোয়া নিয়ে নিজেরাই এই ঘটনা ঘটাতে পারে। এই হত্যাকাণ্ড নিয়ে তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD