1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ২৬৯ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
সিদ্ধিরগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মো. নাজমুল ওরফে আলামিন (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে  ১টি মোবাইল ও ১টি সীম কার্ড উদ্ধার করে র‌্যাব।

মঙ্গলাবর (৪ এপ্রিল) র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোমবার (৩ এপ্রিল) রাতে চিটাগাং রোড হইতে সিদ্ধিরগঞ্জ গামী পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে অটো-রিক্সা স্ট্যান্ডের সামনে অভিযান চালিয়ে ওই গাঁজাসহ মো. নাজমুল ওরফে আলামিনকে গ্রেপ্তার করা হয়। সে পটুয়াখালী কলাপাড়ার শান্তিপুর গমুরবুনিয়া গ্রামের হাসান মিয়ার ছেলে।

সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় গাঁজা সংগ্রহ করে ব্রাক্ষণবাড়িয়া ও নারায়ণগঞ্জের আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD