1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন

ফতুল্লায় ৯০ পুরিয়া হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ২৬২ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ ফতুল্লার পাগলা এলাকা থেকে হেরোইনসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে ফতুল্লা মডেল থানাধীন পাগলা ন্যাশনাল ইট ভাটার ভেতরে ২য় তলা বিশিষ্ট আবাসিক ভবনের সামনের রাস্তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৯০ পুরিয়া হেরোইন উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার দক্ষিন মাসদাইর এলাকার মৃত কানু চন্দ্র দাসের পুত্র প্রসেনজিৎ চন্দ্র দাস (২৫), একই থানার পাগলা টেনুর বাড়ীর ভাড়াটিয়া খোকন মিয়ার পুত্র নাজমুল (২২) ও পাগলা পপুলার হাসপাতাল সংলগ্ন মো. রফিক হাওলাদারের পুত্র মো. সজিব (২১)।

পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির (২) সঙ্গীয় ফোর্স নিয়ে পাগলা ন্যাশনাল ইট ভাটার ভিতরে ২য় তলা বিশিষ্ট আবাসিক ভবনের সামনের রাস্তায় অভিযান চালায়।

এ সময় মাদক বিক্রয় কালে ৯০ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী প্রসেনজিৎ চন্দ্র দাস, নাজমুল ও সজিব কে গ্রেপ্তার করে। মাদক উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে বলে জানিয়েছে পুলিশ।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD