1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে ৬৯৫ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশিতঃ বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২৪২ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
পন্য পরিবহনের আড়ালে অভিনব কায়দায় মাদক পাচারকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৬৯৫ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

গ্রেপ্তারকৃতরা হলো- মো. জসিম উদ্দিন (৩৪), মো. বিল্লাল (৩৭) ও মো. মনজিল হোসেন (৩২)।

এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি ট্রাক (চট্ট মেট্টো-ট ১১-৯২২৯) ও নগদ আট হাজার সাতশত সাতচল্লিশ টাকা জব্দ করে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪) মার্চ গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সময় অভিনব পদ্ধতি অবলম্বন করে অবৈধ মাদকের চালান বহন করে থাকে। মূলত তারা পণ্যবাহী ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করে এবং ট্রাকের পণ্যের আড়াঁলে অবৈধ ফেন্সিডিল, গাঁজাসহ অন্যান্য মাদকের চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে। তাদের সাথে মাদক ব্যবসার একাধিক সিন্ডিকেট জড়িত রয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD