1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান চিংড়ির রেনু পোনা জব্দ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ২৩০ বার পঠিত

নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়েছে।

১৪ মার্চ রোজ মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ১৪ মার্চ ২০২৩ আনুমানিক ভোর ৫ঃ০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক লেফটেন্যান্ট শামস্ সাদেকীন নির্ণয় এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার সাইনবোর্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করে আনুমানিক ২,৭০,০০,০০০ (দুই কোটি সত্তর লক্ষ) পিস অবৈধ চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়। অবৈধ চিংড়ি রেনু পোনার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, পরবর্তীতে নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মোছাঃ ফরিদা ইয়াসমিন এর উপস্থিতিতে জব্দকৃত চিংড়ি রেনু পোনা নারায়ণগঞ্জ এর মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD