1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে রুবেল নামের এক যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ২৩৫ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রুবেল (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের ১ নং গংগাপুর বাজারে পশ্চিমপাশের পরিত্যক্ত এক জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রুবেল নারায়ণগঞ্জের রূপগঞ্জের মোগরাকুল এলাকার হাতেম আলীর ছেলে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, মরদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে ফোন দিয়ে বিষয়টি জানায়। ফোন পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে৷ ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD