1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন

ফতুল্লার দাপায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ড

  • প্রকাশিতঃ সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ২৫৮ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
ফতুল্লার দাপায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তিনটি ক্রোকারিজের দোকান ও দু’টি সিরামিকের গোডাউনে আগুন লেগেছে।

সোমবার সকাল সোয়া ৮টার দিকে ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুর হক রোলিং মিলস এলাকায় এই ঘটনা ঘটে।

খবর পেয়ে বিসিক ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

মালিক পক্ষের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিসিক ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন মিয়া জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সংবাদ পেয়ে বিসিক ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। কেউ হতাহত হয়নি। তবে ২০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD