1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন

বন্দরে রোমান নামের এক যুবকের লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ২৪০ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের বন্দরে রোমান (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ মার্চ) বিকেলে বন্দরের ধামগড় ইস্পাহানী এলাকার একটি জায়গা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত রোমান বন্দরের সোনাচোরা এলাকার রুহুল আমিনের ছেলে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে একাধিক প্রত্যক্ষদর্শী জানান।

এলাকাবাসী জানান, শুক্রবার দুপুরের দিকে ধামগড় ইস্পাহানী এলাকার উচু মাটির ঢিবির নীচে একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর বিষয়টি পুলিশকে জানান তারা। বিকেলে পুলিশ লাশটি উদ্ধার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, উদ্ধারকৃত মৃতদেহটি বন্দরের সোনাচোরা এলাকার রুহুল আমিনের ছেলে রোমানের বলে শনাক্ত হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মাটির ঢিবির উপর ঝুলে থাকা বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সংষ্পর্শে তড়িতাহত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে বিষয়টি দূর্ঘটনা না হত্যাকান্ড তা তদন্তের পর জানা যাবে। রোমানের বিরুদ্ধে বন্দর থানায় মামলা রয়েছে বলে ওসি জানান।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD