1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ৩ হাজার ৫০০ কেজি বিষাক্ত জেলি পুষকৃত চিংড়ি জব্দ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৪৮ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ৩ হাজার ৫০০ কেজি বিষাক্ত জেলি পুষকৃত চিংড়ি জব্দ।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি ২০২৩) বিকালে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ২৪ ফেব্রুয়ারি ২০২৩ আনুমানিক বিকাল ০৩ঃ০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক লেফটেন্যান্ট শাম্‌স সাদেকীন নির্নয় এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার ধলেশ্বরী ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খুলনা থেকে চট্টগ্রাম গামী ০৩ টি যাত্রীবাহী বাস তল্লাশি করে আনুমানিক ৩ হাজার ৫০০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। এসময় জব্দকৃত জেলী পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: সেলিম রেজা

তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD