1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ অপরাহ্ন

নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে ১২ হাজার ২৫০ কেজি বিষাক্ত জেলি পুষকৃত চিংড়ি জব্দ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৬৩ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১২ হাজার ২৫০ কেজি বিষাক্ত জেলি পুষকৃত চিংড়ি জব্দ।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি ২০২৩ আনুমানিক সকাল ০৭ঃ০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক লেফটেন্যান্ট শাম্‌স সাদেকীন নির্নয় এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার ধলেশ্বরী ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খুলনা থেকে চট্টগ্রাম গামী ০১ বাস এবং ০২ টি ট্রাক তল্লাশী করে আনুমানিক ৮ হাজার ২৫০ কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়।

উক্ত অভিযানে কেরানীগঞ্জ উপজেলা উপ-সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আশিকুর রহমান উপস্থিত ছিলেন।

অপরদিকে রাত ৩ঃ০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন মাওয়া কর্তৃক মুন্সীগঞ্জ জেলার, পদ্মা উত্তর থানাধীন, লৌহজং উপজেলার পদ্মা ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা থেকে চট্টগ্রাম গামী ০১ টি ট্রাক তল্লাশী করে আনুমানিক ৪ হাজার কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়।

উক্ত অভিযানে লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, এসময় জব্দকৃত জেলী পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকে বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি ছাড়াও অন্যান্য মাছ থাকায় ট্রাক চালকদের অন্যান্য মাছ এবং ট্রাকসহ মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD