1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন

ফতুল্লায় ২৫ কেজি গাঁজা, ১৭৫ বোতল ফেনসিডিল ও ২ বোতল বিদেশী মদ উদ্ধার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৪৯ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
ফতুল্লায় ২৫ কেজি গাঁজা, ১৭৫ বোতল ফেনসিডিল ও ২ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লা মডেল থানার পাগলা পশ্চিম নয়ামাটি এলাকা থেকে ওই মাদক উদ্ধার করে পুলিশ। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এসময় মাদক বহনকারী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-১০১৭) জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল পাঁচটার দিকে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপুর নেতৃত্বে পুলিশের একটি টিম পাগলা পশ্চিম নয়ামাটি এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে। এ সময় ট্রাকে থাকা দুই ব্যাক্তি তাদের কে দেখতে পেয়ে দৌড়ে পালিয়ে যায়।

পরে পুলিশ ট্রাকটিতে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় লুকানো থাকা ২৫ কেজি গাজাঁ, ১৭৫ বোতল ফেনসিডিল ও ২ বোতল বিদেশী মদ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দিপু এর সত্যতা নিশ্চিত করে জানান, মাদক উদ্ধারের ঘটনায় ট্রাকের চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্ততি চলছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD