1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন

আড়াইহাজারে ৩৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক, পিকআপ জব্দ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৯৫ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল অদ্য ২০ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বিশনন্দী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৩৬ কেজি গাঁজা ও ০১ টি পিকআপ জব্দ সহ আসামী ১। মোঃ সাব্বির (২৮), পিতা-মোঃ মাসুদ, মাতা- রিনা বেগম, সাং- পশ্চিম কাজী কসবা (বদলপাড়া), থানা- মুন্সিগঞ্জ সদর, জেলা-মুন্সিগঞ্জ ২। মোঃ সবুজ (২৩), পিতা-মৃত শাহ আলম, মাতা- জানু বেগম, সাং- পশ্চিম কাজী কসবা (বদলপাড়া), থানা- মুন্সিগঞ্জ সদর, জেলা-মুন্সিগঞ্জ’দ্বয়কে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বিশনন্দী এলাকা হতে গ্রেফতার করে।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১, সিপিসি-১ এর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD