1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন

রূপগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৮০১ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ™
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাতনামা (৫৫–৬০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার আমলাব এলাকার মুন্সি ফিলিং স্টেশনের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, ফিলিং স্টেশনের কর্মীরা রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হেফাজতে নেয়। অজ্ঞাত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঢাকা–সিলেট মহাসড়কে রাস্তা পারাপারের সময় কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হতে পারে। অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD