1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

মেট্রোহলে চট্রলা রেস্টুরেন্টের বিরুদ্ধে বাসি ও নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ

  • প্রকাশিতঃ বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৩৭৬ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়নগঞ্জ শহরের মেট্রোহলে অবস্থিত চট্রলা টাইমস রেস্টুরেন্টের বিরুদ্ধে বাসি ও নিম্নমানের খাদ্য পরিবেশনের অভিযোগ পাওয়া গেছে।

চট্রলা রেস্টুরেন্টে বাসি ও নিম্নমানের খাবার খেয়ে অনেকেই পেটের পীড়াসহ নানাবিধ রোগে ভুগেছেন। আগের তৈরি খাবার দিনের পর দিন গরম করে খাওয়ানো হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন গ্রাহকেরা।

বাইরে থেকে দেখতে ভালো ও উন্নতমানের আসবাবপত্রসমৃদ্ধ চট্রলা টাইমসের মালিক নিম্নমানের খাবার দিয়ে অধিক মুনাফা করছেন

খানপুরের বাসিন্দা বশির উদ্দিন বলেন, আমি এখানকার চট্রলা রেস্টুরেন্টে প্রায় সময় পরিবারসহ খেতে যেতাম। কিন্তু ইদানীং খাবার বাসি ও নিম্নমানের হয়ে গেছে।

আমলাপাড়া এলাকার আবদুল হাকিম বলেন, রেস্টুরেন্টে বর্তমানে খাবারের মান আগের মতো নেই। বিশেষ করে পুরোনো পেঁয়াজি,শিঙারা ও কাকড়া গরম করে খেতে দেওয়া হয় কাস্টমারকে।

ডনচেম্বারের তারেক রহমান বলেন, ‘এখানে রেস্টুরেন্টের খাবার খেয়ে আমি একবার অসুস্থ হয়ে পড়েছি। হেলথ ডিপার্টমেন্টকে অভিযোগ জানিয়েছি। হেলথ ডিপার্টমেন্ট থেকে পরিদর্শন জরুরি হয়ে পড়েছে। এ সব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।’

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD