1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন

গা বাঁচাতে দল পরিবর্তন,ছাত্রদলের ব্যানারে ছাত্রলীগ নেতা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২১২৭ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
গা বাঁচাতে অনেকেই আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিচ্ছেন। আবার কেউ কেউ হুজুর সেজে জামায়াতেও ডুকে পড়ছেন। তাদের মধ্যে একজন ছাত্রলীগ নেতা মেহেদী হাসান নির্জন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে বেশ সক্রিয় ছিলেন। কিন্তু, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে হয়ে গেছেন বিএনপি সমর্থক।

নির্জন ৫ আগস্টের আগে অয়ন ওসমান ও রাফেলের সাথে সখ্যতা গড়ে নানা রাজনৈতিক কাজে যোগ দিতেন। কিন্তু ৫ই আগস্টের পর থেকে তিনি নিজেকে এলাকায় বিএনপি নেতা দাবি করেন। রাজু ৫ই আগস্টের আগে প্রতিটি কাজে অয়ন ওসমানসহ অন্যান্যদের নাম ব্যবহার করতেন।

ছাত্রদলের নেতারা বলছেন, ৫ আগস্টের আগে ওই নেতাকে দেখা গেছে আওয়ামী লীগের মিটিং ও বিভিন্ন কার্যক্রমে। আবার ৫ আগস্ট সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে হয়ে গেছেন বিএনপির নেতা। গা বাঁচাতে অনেকের মত তিনিও আওয়ামী লীগ থেকে বিএনপি যোগ দিয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগের রাজনীতিতে থেকে সকল সুযোগ-সুবিধা নিয়েছেন ছাত্রলীগ নেতা নির্জন। তিনি কিভাবে বিএনপির ব্যানারে স্থান পেলেন? নির্জনসহ গত ৫ আগস্ট সরকার পতনের পর বিএনপি সেজে যারা দলে ঢুকে পড়েছে, সেসব আওয়ামী লীগ কর্মীকে প্রতিহত করতে হবে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD