
আমার নারায়নগঞ্জ:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধন করতে নারায়ণগঞ্জে আসছেন দলটির কেন্দ্রীয় দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টায় শহরের বঙ্গবন্ধু সড়কে নতুন সমবায় মার্কেট ভবনের ৯ম তলায় দলটির কার্যালয় উদ্বোধন করবেন তিনি।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, সদস্য আহমেদুর রহমান তনুসহ এনসিপি, যুবশক্তি, শ্রমিকশক্তি, ছাত্রশক্তির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এনসিপি নেতাকর্মীরা জানান, এদিন সকাল ১১টায় হাসনাত আব্দুল্লাহ কার্যালয় উদ্বোধন করে সকলের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়ের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি করা হবে।