1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ অপরাহ্ন

আরও ২ মামলায় গ্রেফতার দেখানো হলো সেলিনা হায়াৎ আইভীকে

  • প্রকাশিতঃ সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৬১৪ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
উচ্চ আদালতে জামিনের পর আরও দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে।

সোমবার (১০ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী আমার নারায়ণগঞ্জকে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আব্দুর রহমান নামে এক ব্যক্তি নিহতের ঘটনায় গত ৮ সেপ্টেম্বর ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এ ছাড়া সাবেক মেয়র আইভীকে গ্রেফতারের সময় পুলিশের গাড়ি বহরে হামলা করা হয়। সেই ঘটনায় সদর মডেল থানায় মামলা করা হয়েছে। এই দুটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে।’

এ বিষয়ে সাবেক মেয়র আইভীর আইনজীবী আওলাদ হোসেন আমার নারায়ণগঞ্জকে বলেন, ‘তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টার মামলায় উচ্চ আদালত আইভীকে জামিন দিয়েছেন। আজ আরও দুটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানোর বিষয়ে আমি জানাতে পেরেছি।’

এর আগে গত ৯ নভেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ৫টি মামলায় জামিন দিয়েছিলেন হাইকোর্ট। তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানিয়েছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাকশ্রমিক মিনারুল হত্যা মামলাসহ ৫টি মামলায় তার জামিন দিয়েছেন হাইকোর্ট।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD