1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

  • প্রকাশিতঃ সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক মামলায় ফাহিম (২৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত মো. আবু শামীম আজাদ এ রায় দেন। কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান তথ্য নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত ফাহিম রূপগঞ্জের চনপাড়া এলাকার নাছির মিয়ার ছেলে।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ মে ৫৪০ পুড়িয়া হেরোইনসহ ফাহিমকে রূপগঞ্জের চনপাড়া থেকে গ্রেফতার করে পুলিশ। ওই সময় তার বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা করা হয়। মামলার তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় দেন।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD