1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন

কক্সবাজার থেকে ইয়াবা কিনে নারায়নগঞ্জে পাইকারী বিক্রি করাই ছিলো নূরে আলমের পেশা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৪০১ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর থানাধীন চৌধুরীবাড়ি এলাকার মাদক ব্যবসায়ী নূরে আলমের রমরমা পাইকারী ইয়াবা ব্যবসা। ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে ইয়াবা ব্যবসায়ী নূরে আলম ও তার সহযোগীরা। আর পুলিশসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হাতে গ্রেপ্তার হচ্ছে ছোট ছোট ব্যবসায়ী ও মাদক সেবীরা। ফলে কিছুতেই থামানো যাচ্ছে না মাদক ব্যবসায়ী নূরে আলমের মাদক ব্যবসার প্রসারতা।

অধিক লাভজনক ও বহনে সহজতর হওয়ায় দিন দিন নতুন নতুন যুবক-যুবতী ঝুকে পড়ছে এই ইয়াবা ব্যবসায়। বিভিন্ন দপ্তরে দেয়া অনুসন্ধানে জানা যায়, চৌধুরীবাড়ি এলাকার মাদক ব্যবসায়ী নূরে আলম তার একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে সাড়া নারায়নগঞ্জে ইয়াবা ব্যবসার নেটওয়ার্ক স্থাপন করে গোপনে চালিয়ে যাচ্ছে এই মাদক ব্যবসা। ফলে স্কুল কলেজের শিক্ষার্থীসহ এলাকার বেকার তরুণ যুবক-যুবতীরা সহজলভ্যতার কারণে ইয়াবা সেবনে আসক্ত হয়ে পড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিভিন্ন শ্রেণীর বাসিন্দা,এলাকার মুরুব্বিরা ও এলাকার অটোরিকশা চালকরা জানিয়েছে এসব তথ্য। কয়েক বছরের মধ্যেই নূরে আলম মাদক ব্যবসার ব্যাপক বিস্তার করে ফেলে বন্দর থানাধীন বেশ কয়েকটি এলাকাসহ সমগ্র নারায়ণগঞ্জ।

প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যে জানা যায়, মাদকের খুচরা ও পাইকারীসহ হোম ডেলীবারি সার্ভিস দিয়ে থাকে মাদক ব্যবসায়ী নূরে আলম।

গোপন সূত্রে জানা যায়,কক্সবাজার থেকে ইয়াবা কিনে নারায়নগঞ্জে পাইকারী মূল্য শিশুদের ব্যবহার করে ইয়াবা বিক্রি করা ছিলো মাদক ব্যবসায়ী নূরে আলমের পেশা।

বন্দরের বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক ইয়াবা ব্যবসায়ী নূরে আলমের খুব কাছের এক ঘনিষ্ঠ সহযোগী আমার নারায়ণগঞ্জকে জানায়, ইয়াবা ট্যাবলেট হোম ডেলিবারী করা ও পাইকারী বিক্রয় করাই নূরে আলমের মূল ব্যবসা।

এলাকাবাসীর অভিমত, মাদক মামলার আসামি মামলা থাকার পরও নূরে আলম অনেকটা প্রকাশ্যেই চালিয়ে যাচ্ছে ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদক ব্যবসা এবং এলাকা বিস্তৃত হয়ে উঠছে মাদকের স্বর্গরাজ্যে। মাদক ব্যবসায়ী নূরে আলম ও তার সহযোগীদের ভয়ে এসবের বিরুদ্ধে থানায় পুলিশের কাছে অভিযোগ দিতেও সাহস পায় না বলে জানায় বন্দর চৌধুরীবাড়ি এলাকার স্থানীয় বাসিন্দাগন।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD