1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন

ডিসির পরিচয় ও ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগে একজন গ্রেফতার

  • প্রকাশিতঃ বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৩৮৪ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের পরিচয় ও ছবি ব্যবহার করে প্রতারণার অভিযোগে মো. রিয়াজ হোসেন (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

জানা গেছে, গত ৪ নভেম্বর জেলা প্রশাসক কার্যালয়ের নাজির মুহাম্মদ কামরুল ইসলাম ফতুল্লা থানায় একটি এজাহার দায়ের করেন। এতে উল্লেখ করা হয়, এক অজ্ঞাতনামা ব্যক্তি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার পরিচয় ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ও ট্রুকলারে “ডিসি, নারায়ণগঞ্জ” নামে আইডি খুলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে চাকরির প্রলোভন দেখিয়ে বিকাশসহ বিভিন্ন মাধ্যমে টাকা আদায় করে আসছিল।

ঘটনার পর জেলা গোয়েন্দা শাখার ইনস্পেক্টর মো. এনায়েত হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়।

অভিযানে একই দিন (৪ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটে ফতুল্লার খানপুর এলাকা থেকে প্রতারক মো. রিয়াজ হোসেন (৩৭), কে গ্রেফতার করা হয়। এসময় তার দখল থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, রিয়াজ দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করে আসছিল। তার বিরুদ্ধে সরকারি কর্মচারী পরিচয়ে প্রতারণার অভিযোগে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে সাত দিনের রিমান্ড চেয়ে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD