1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

আওয়ামী লীগের মধু খেয়ে রাজু এখন বিএনপিতে!

  • প্রকাশিতঃ সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৬১৪ বার পঠিত

আমার নারায়ণগঞ্জ:
বিগত স্বৈরাচারী আওয়ামীলীগের আমলে ১৬ বছর রাজু নিজেকে নারায়নগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানের অনুসারী দাবি করে বিভিন্ন অপকর্ম করে বেড়িয়েছে।

তবে গত ৫ আগস্টের পর আওয়ামীলীগ সরকার পতন ঘটলে ক্ষমতা পরিবর্তন করে যোগদান করেন বিএনপিতে। সকল সুবিধা নিয়ে আঙুল ফুলে কলাগাছ বনে যান। দেশের বর্তমান প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার সাথে সাথে আবারও রাজনৈতিক খোলস পাল্টে হয়ে গেছেন বিএনপি নেতা।

অভিযোগ রয়েছে, রাজু নিজেই একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মানুষের সম্পদ নিজের নামে ভাগিয়ে নিয়েছেন। এছাড়া নিজের ক্ষমতাকে কাজে লাগিয়েছেন।

জানা যায়, ৫ আগস্টে আওয়ামী লীগের এই দোসর রাজু চাষাঢ়া জিয়া হলের সামনে ছাত্র-জনতার উপর হামলা চালায়।

ছাত্রজনতার গণহত্যাকারী স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতনের শামীম ওসমানের নাম ভাঙিয়ে লুটপাট, চাঁদাবাজী ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে তালা এবং দখলসহ নানান অপকর্মের অভিযোগ রয়েছে রাজুর বিরুদ্ধে।

স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতনের পর আবারো বিএনপিতে যোগদান করে তার সকল অপকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD