1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন

রূপগঞ্জে ধর্ষণের পর শিশু হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৫৫ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ধর্ষণের পর শিশু হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মো. নাজিম উদ্দিনকে (৪৬) গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা জেলার ধামরাই থানাধীন ডেমরান হাটিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নাজিম উদ্দিন রূপগঞ্জের বিরাব এলাকার শাহজাহানের ছেলে।

বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১১ এর কোম্পানী কমান্ডার উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, ২০০৬ সালে ১৩ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন বিরাব বাজার এলাকার ভিকটিম ১০ বছরের শিশু টেইলার্সের দোকানে যাওয়ার পথে নিখোঁজ হয় এবং শিশু ভিকটিমকে ধর্ষণ করে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটে। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে গত ২৫ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে আসামী মো. নাজিম উদ্দিনের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে তাকে মৃত্যুদন্ডে দন্ডিত করেন।

উল্লেখিত মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীর বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহসহ গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে এবং ১৬ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক অনুসন্ধান ও মামলা সূত্রে জানা যায়, মামলার ঘটনার দিন অর্থাৎ ২০০৬ সালের ১৩ জানুয়ারি আসামী মো. নাজিম উদ্দিন শিশু ভিকটিমকে ধর্ষণ পূর্বক শ্বাসরোধে হত্যা করে এবং ১৪ জানুয়ারি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন বিরাব এলাকার বাঁশঝাড় থেকে শিশু ভিকটিমের মৃতদেহ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় হন্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD