1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন

ফতুল্লায় ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩
  • ২৬১ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
দেওভোগে দুই যুবককে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। তাদের দাবি আটককৃতরা মাদক ব্যবসায়ী। শনিবার (২৮ জানুয়ারি) রাতে তাদেরকে ফতুল্লা দেওভোগ পানির ট্যাংকি এলাকা থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

আটককৃতরা হলো, সিটি কর্পোরেশনের নন্দীপাড়ার মো. দুলালের ছেলে আসাদুজ্জামান ওরফে শান্ত (২৩) ও একই এলাকার লাল মিয়ার ছেলে মো. মহসীন ওরফে বাবু(২৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টায় ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির (টু) সঙ্গীয় ফোর্স নিয়ে দেওভোগ পানির ট্যাংক এলাকার তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ১শত পিছ ইয়াবা ট্যাবলেটসহ আসাদুজ্জামান ওরফে শান্ত ও মহসীন ওরফে বাবু কে আটক করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে বলে জানিয়েছে পুলিশ।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD