1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন

ফতুল্লায় একাধিক মামলার আসামি পিচ্চি জয় গ্রেপ্তার

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩
  • ২৫৭ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
ফতুল্লায় হত্যা, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলার আসামি শামিম ওরফে জয় ওরফে পিচ্চি জয় (২২) কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত শামীম ওরফে জয় ওরফে পিচ্চি জয় ফতুল্লা থানার দাপাইদ্রাকপুরস্থ রেলস্টেশন এলাকার আব্দুল হাই ওরফে ফাডার পুত্র। শনিবার রাতে তাকে ফতুল্লার পিলকুনী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লার পিলকুনী এলাকায় অভিযান চালিয়ে দুটি হত্যা সহ চারটি মামলার পলাতক আসামী দূর্র্ধষ অপরাধী শামীম ওরফ জয় কে গ্রেপ্তার করে।

গ্রেফতার অভিযানে নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানায়,গ্রেফতারকৃতের বিরুদ্ধে হত্যা মামলা সহ চারটি মামলা রয়েছে। অটোরিক্সা ছিনতাই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD