1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন

সোনারগাঁয়ে তিন হাজার অবৈধ আবাসিক গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২২০ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভায় তিন হাজার অবৈধ আবাসিক গ্রাহকের গ্যাস সংযোগ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচ্ছিন্ন করা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

বুধবার (৫ এপ্রিল) সকাল থেকে দুপুর অভিযান চালিয়ে পৌর এলাকার নোয়াইল, হামছাদী, বালুয়াদিঘীরপাড়সহ ৪টি গ্রামের তিন হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হীরামনি।

এ সময় ৬ কিলোমিটার এলাকার অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সোনারগাঁ মেঘনা ঘাট অঞ্চলের ব্যবস্থাপক মনিরুজ্জামান বলেন, সোনারগাঁ পৌর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালানো হয়। এ সময় তিতাস গ্যাসের প্রধান সঞ্চালন লাইনের পাইপ ছিদ্র করে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করায় ৪টি গ্রামের দুই হাজার আবাসিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অপরাধমূলক কাজের সঙ্গে যারা জড়িত তাদের তদন্ত করে সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এর আগে গত মঙ্গলবার পৌরসভার অর্জন্দু এলাকা অভিযান চালিয়ে ৩ গ্রামের ২ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এ সময় উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মনিরুজ্জামান, প্রকৌশলি তানভীর হাসান ও আতিকুল ইসলাম।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD