1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন

১১নং ওয়ার্ড মহিলা লীগের নেত্রী নুপুর ১৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার

  • প্রকাশিতঃ বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ২৩৫ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জ এলাকা থেকে শহরের ১১নং ওয়ার্ড মহিলা লীগের সভানেত্রী মাহাবুবু আক্তার নুপুরকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ। ওই সময়ে বসত ঘর থেকে ভারতীয় তৈরি আমদানী নিষিদ্ধ ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

৪ এপ্রিল মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার মধ্যরাতে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর ডিবির এসআই তাপস কান্তি রায় বাদী হয়ে নুপুর ও তার স্বামী মহিউদ্দিনকে আসামি করে মামলা দায়ের করেন। মহিউদ্দিন বর্তমানে পলাতক রয়েছে।

ডিবির এস আই তাপস কান্তি রায় জানান, ঈদকে সামনে রেখে মাদক মজুদ করে নুপুর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মাদক বিক্রি করছে নুপুর ও তার স্বামী-এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি হাজীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ১৫ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD