1. [email protected] : Amar Narayanganj : Nowsha
  2. [email protected] : unikbd :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে ৫৫ কেজি গাঁজা, ৪০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশিতঃ রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ২৫৯ বার পঠিত

আমার নারায়ণগঞ্জঃ
সিদ্ধিরগঞ্জে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৫৫ কেজি গাঁজা, ৪০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলো- মাদক ব্যবসায়ী ট্রাকের ড্রাইভার মো. সবুজ ও হেলপার মো. ইসমাইল হোসেন (৪৫)। শনিবার (২৫ মার্চ) চিটাগাং এলাকায় এ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবত অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশেপাশের জেলায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এই জাতীয় অন্যান্য সংবাদ

ক্যালেন্ডার (আর্কাইভ)

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
All Rights Reserved by Amar Narayanganj
Developed By UNIK BD